মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। জেলার মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৮ বছর বয়সী রিফাত, তার ৩০ বছর বয়সী মামা তারা মিয়া এবং ৬০ বছর বয়সী নানি হোসনেয়ারা বেগম।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ‘বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত। এ সময় একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

মরদেহ পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঙ্গরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। বিদ্যুৎতের লাইন ছেঁড়ার বিষয়টি আমরা জানতাম না। এরপরও তদন্ত করে বিষয়টি দেখা হবে। এই ঘটনার সঙ্গে অফিসের কারোর কোনো গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com