মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
ফাইনালে হারের পর ফ্রান্সে বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

ফাইনালে হারের পর ফ্রান্সে বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

ভিশন বাংলা ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।

 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এমন পরাজয় মানতে পারছেন না ফ্রান্সের সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) রাতে তাই প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ করে তারা। উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে।

ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। রোববার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তারা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ।

 

তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিলো ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদযাপন করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com