সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
দেশে ৩ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৩ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের তিন কোটি বয়স্ক মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। বাংলাদেশসহ সারা পৃথিবীতেই মানসিক স্বাস্থ্য যতটা গুরুত্ব পাওয়ার কথা, ততটা পায়নি।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানসিক স্বাস্থ্য রিপোর্ট প্রকাশ ও জাতীয় মানসিক স্বাস্থ্য বিষয়ে কৌশলপত্র প্রণয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

একটা মানুষ মানসিকভাবে সুস্থ না থাকলে, শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না। মানসিক স্বাস্থ্যকে আমাদের গুরুত্ব দেয়া উচিত। আমারা যতই হাসপাতাল এবং ওষুধের ব্যবস্থা করি না কেন, মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে না পারি, তাহলে সে শারীরিকভাবে ভালো থাকতে পারবে না, তখন সে পরিবার ও দেশের জন্য কোনো ভূমিকা রাখতে পারেনা। এর আগে মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশে তেমন কাজ হয়নি, অটিজম বিষয়ে কেউ জানতোই না।

 

 

 

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক রোগ পৃথিবীতে বহু মানুষের মৃত্যু ঘটায়। ১০ লাখ মানুষ সারা পৃথিবীতে মানসিক রোগে মারা যায়। বাংলাদেশেও বিভিন্ন কারণে মানুষ মানসিক রোগে আক্রান্ত। দেশের ১৮ শতাংশ মোট জনসংখ্যার তিন কোটি বয়স্ক মানুষ বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত। ১২ শতাংশ শিশু কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত।

তিনি আরও বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে, অন্যরা মানসিক রোগে আক্রান্ত হয়। দুর্ঘটনা বা অঘটনের কারণেও মানসিক সমস্যা তৈরি হয়।  কোন নারী নির্যাতিত হলে মানসিক সমস্যার আক্রান্ত হয়। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনাই অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ কে এম আমিরুল মোর্শেদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com