সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুতে মোটরবাইক চলাচলের নির্দেশনা চেয়ে রিট খারিজ

পদ্মা সেতুতে মোটরবাইক চলাচলের নির্দেশনা চেয়ে রিট খারিজ

অনলাইন ডেস্ক:

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

 

আজ রোববার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

 

 

 

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

 

এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

 

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট করেন। তিনি যাত্রাবাড়ীর বাসিন্দা।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

বৃহস্পতিবার রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিট দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ২৬ জুন রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com