সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
রাজধানীতে নতুন তিন রুটে বিআরটিসি বাস আসছে

রাজধানীতে নতুন তিন রুটে বিআরটিসি বাস আসছে

রাজধানীর যানজট নিরসনে তিনটি নতুন রুটে সরকারি বিআরটিসি বাস সেবা চালু করা হচ্ছে। রুট তিনটির মধ্যে উত্তরা সার্কুলার বাসটি শুধু উত্তরার ভেতরেই বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করবে।

সদরঘাট থেকে আবদুল্লাহপুর, খীলক্ষেত থেকে মতিঝিল এবং উত্তরার বিভিন্ন সেক্টরের মধ্যে এসব বাস চলাচল করবে। এসব সেবার নাম দেওয়া হয়েছে ‌‌‘ঊষা’, ‘উত্তরা সার্কুলার’ ও ‘অফিস যাত্রী’।

প্রতিদিন ভোর ৫টায় সদরঘাট থেকে শাহবাগ, ফার্মগেট, বিমানবন্দর, উত্তরা হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত ‘উষা’র তিনটি বাস চলাচল করবে।

রাজধানীর উত্তর অংশের অফিসমুখী যাত্রীদের সেবা দিতে খীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত চলবে ‘অফিস যাত্রী’র তিনটি দ্বিতল বাস। উত্তরার দিয়াবাড়ী থেকে বিভিন্ন সেক্টরে চক্রাকার সেবা দেবে ‘উত্তরা সার্কুলার’র চারটি মিনিবাস।

দেশের দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে করে ভোরে এসে সদরঘাটে নামেন অনেক মানুষ। এ সময় যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে অনেককে। নিরাপত্তা ঝুঁকিও বড় বিষয় হয়ে দাঁড়ায়।

বিআরটিসির মহাব্যবস্থাপক (প্রশাসন) হায়দার জাহান ফরাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তীতে গাবতলী, মিরপুরের দিকেও গাড়ি দেয়া হবে।

খীলক্ষেত হয়ে অনেক পরিবহনের বাস চলাচল করলেও অফিস সময়ে যাত্রীদের চাহিদার তুলনায় তা কম। এজন্য এই রুটে তিনটি দ্বিতল বাস দেওয়া হচ্ছে বলে জানান বিআরটিসির মহাব্যবস্থাপক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com