সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
মিরপুরে তিতাস গ্যাসের অভিযানে ৬৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

মিরপুরে তিতাস গ্যাসের অভিযানে ৬৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে এবং বকেয়া বিল আদায় করতে দুই দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। আজ সোমবার প্রথম দিনে ২৭টি টিম বিশেষ অভিযানে নেমে অবৈধ ও বকেয়া বিলের কারণে ৬৫ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি।

তিতাসের মিরপুর অফিসের অধীনে কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, ভাসানটেক, পলাশনগর, ডিওএইচএস, মনিপুর, পীরেরবাগ, শাহ আলীবাগ, আহম্মেদনগর, আরামবাগসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবারও মিরপুর অফিসের অধীনে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

জানতে চাইলে তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বলেন, ‘তিতাসের মিরপুর অফিসের অধীনের বেশ কিছু এলাকায় দুই দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাসের ২৭টি টিম। আজ প্রথম দিনে অভিযান চালিয়ে ৬৫ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। তার মধ্যে বকেয়া বিলের কারণে ৫০টি এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারণে ১৫টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবারও মিরপুরের বেশ কিছু এলাকায় অভিযান করা হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com