মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির এপিএস হলেন জাহাঙ্গীর আলম

রাষ্ট্রপতির এপিএস হলেন জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম সরকার

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। গতকাল  বুধবার (৩ মে) রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সাংগঠনিক কাঠামোতে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দুটি পদ রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ) এর কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ এর তফসিলের ১৩ ক্রমিকে উল্লিখিত উক্ত পদের ৫০ ভাগ পদ মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী এবং ৫০ ভাগ পদ প্রেষণে বদলির মাধ্যমে পূরণযোগ্য। বর্তমানে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের একটি পদ শূন্য রয়েছে। রাষ্ট্রপতি উক্ত পদে এসএম জাহাঙ্গীর আলম সরকারকে পদায়নের জন্য সানুগ্রহ অভিপ্রায় ব্যক্ত করেছেন।

সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপরোক্ত কর্মকর্তাকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের শূন্য পদে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, পাবনায় জন্ম নেওয়া বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নতুন নিযুক্ত হওয়া তার এপিএসের বাড়িও পাবনায়। এপিএস হিসেবে নিয়োগ পেতে যাওয়া জাহাঙ্গীর আলম সরকার বাংলাদেশ পুলিশের বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com