মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
অপহরণের পর লাশ গুমের আশঙ্কা নিখোঁজ মুক্তিযোদ্ধা সাব রেজিষ্ট্রার বাদলের সন্ধানে এলাকাবাসীর মানববন্ধন

অপহরণের পর লাশ গুমের আশঙ্কা নিখোঁজ মুক্তিযোদ্ধা সাব রেজিষ্ট্রার বাদলের সন্ধানে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ২৩ দিনেও পুলিশ খোঁজ পায়নি বীর মুক্তিযোদ্ধা ও সাব-রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের।

নিখোঁজ মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাস (৬০) ওই গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। নিখোঁজ বাদলের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করে শনিবার বেলা এগারোটায় স্থানীয় কারফা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে মুুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার নারী-পুরুষ, অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন মুক্তিযোদ্ধা ও সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস। গত ২০ এপ্রিল দিবাগত রাত নয়টার দিকে তিনি (বাদল) নিজের মাছের ঘের পরিদর্শনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ সাব-রেজিস্ট্রারের ছেলে অংকন বিশ্বাস ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর পুলিশের একাধিক টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও ২৩ দিনে নিখোঁজের কোন হদিস মেলাতে পারেননি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- সন্ত্রাসের জনপদখ্যাত জল্লা ইউনিয়নের গ্রামের বাড়ির জমিজমা ও মাছের ঘের নিয়ে অন্যান্য ওয়ারিশদের সাথে পূর্ব বিরোধের জেরধরে বাদল বিশ্বাসকে অপহরনের পর হত্যা করে লাশ গুম করা হতে পারে।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে জল্লা ইউনিয়নের সাবেক দুই জন ইউপি চেয়ারম্যান হত্যা কান্ডের শিকার হয়েছেন। পাশাপাশি নিখোঁজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলছে। যেকারণে নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।###

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com