সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

সড়ক দুর্ঘটনায় মোরেলগঞ্জে নিহত ২,আহত ৪

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

শেফালী আক্তার রাখি-মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সালাম খানের ছেলে এনামুল খান(২৬) ঘটনাস্থালে নিহত হয়েছেন। রাত সাড়ে ৯ টায় খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পঞ্চকরণ গ্রামের রাকিবুল হাসান(৩২)।এনামুল পেশায় একজন মোটরসাইকেল চালক। তার একটি সন্তান ও স্ত্রী রয়েছে। রাকিবুল তার পিতার সাথে দলিল লেখনির কাজ করতো।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে হাসাপাতালে পৌঁছে দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।এ ঘটনায় অপর আহত মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার(২৫), রমজান(৩০), তাজিন হাওলাদার(১৮) ও তাজিন হাওলাদারকে(১৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মিঠুন খান বলেন, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com