সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নারায়ণগঞ্জে খাদ্য অধিদপ্তরের অভিযান, এলসন গ্রুপকে ৩ লক্ষ টাকা জরিমানা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) থেকে মাসুদ রানা:শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় এলসন গ্রুপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এখানে অভিযানটি পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকোলেট উৎপাদন হয়ে আসছিল। এ ছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদের ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তা ছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানির উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরনের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com