সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বাগেরহাটে র‍্যাব হাতে ৭ কেজি গাঁজাসহ আটক ১

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে ৭ কেজি গাঁজাসহ নোমান সরদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ফকিরহাটের বিশ্বরোড বাস স্ট্যান্ড থেকে নোমানকে গ্রেফতার করা হয়।র‌্যাব-৬ এর মিডিয়া সেল দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছে।গ্রেফতার নোমান সরদার রামপাল উপজেলার ভোজ পাতিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে ।র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি ফকিরহাট থানার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল রুপসী বাংলার সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় ৭ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি মো. নোমান সরদারকে গ্রেফতার করে।জব্দ করা আলামত ও গ্রেফতার আসামিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com