সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মনে করি নির্বাচনের সময় তাদের (বিএনপি) প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। আমাদের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবে কি আসবে না তা নিয়ে কথা হয়নি। সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে।তিনি বলেন, আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, তাদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে বলেছি যে, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আমরা সহিংসতা মোকাবিলা করেই এতদূর এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৮১ সাল পর্যন্ত দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এখন আর সেই অবস্থা নেই। আমাদের দেশের মানুষ কোনো ধরনের সংঘর্ষ চায় না।তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি সবাই পরীক্ষিত। নির্বাচনে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন। পুলিশ বেশি নিয়োজিত থাকবে না। তবে প্রয়োজনে সেনাবাহিনীকেও নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে।আসাদুজ্জামান খান কামাল বলেন, আগের মতো দেশে আর সংঘর্ষ হবে না। উপমহাদেশের নির্বাচনগুলোতে উৎসবের মতো অবস্থা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তিনি চান নির্বাচন কমিশনারের মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন হবে। আমাদের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। এখানে দুর্নীতি ও ভোট চুরি করে কেউ পার পাবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com