সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

না.গঞ্জে স্টিল মিলে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ, দগ্ধ ৫

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টিল মিলের গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শারমিন স্টিল লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন জাকারিয়া (২২), মোজাম্মেল (৩০), ইকবাল (২৬), সাইফুল (৩০) ও শরিফুল (২৫)।স্থানীয়রা জানান, ওই পাঁচ শ্রমিক কারখানাটির একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাসলাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে ওই পাঁচজনের শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া পাঁচজন দগ্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানান, তাদের অবস্থা গুরুতর।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com