সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

শেষ কর্মদিবসে ছুটি নিলেন দেশকে জাহান্নাম বলা সেই বিচারপতি আজাদ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

 নিউজ ডেস্কঃএকটি মামলার জামিন শুনানির সময় ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। আজ এজলাসে বসবেন না তিনি। রোববার (১৫ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তরকে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ জানান, তার শরীর ভালো না, তাই কোর্টে আসবেন না তিনি।এদিকে সুপ্রিম কোর্টে রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়ে থাকে। তবে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন তিনি কোন ধরণের সংবর্ধনা নেবেন না। এমনকি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতিদের যে সংবর্ধনা দেওয়া হয় ওই সংবর্ধনাও তিনি নিবেন না। সংশ্লিষ্ট কোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র দেশর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে গত ১০ অক্টোবর তথ্য-প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের সাজা নিয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ। এক পর্যায়ে এ বিচারপতির আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।পরে বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির খাস কামরায় আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডেকে সতর্ক করা হয়।সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, খাস কামরায় আসার পর বিচারপতি ইমদাদুল হক আজাদকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আদালতে বিচারকাজের সময় মন্তব্য করার ব্যাপারে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি।এদিকে হাইকোর্টের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন মন্তব্যকে ‘অসাংবিধানিক ও অসৌজন্যমূলক’ এবং এতে তার ‘শপথ ভঙ্গ হয়েছে’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com