শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চুলের রংয়ে স্বাস্থ্যঝুঁকি

চুলের রংয়ে স্বাস্থ্যঝুঁকি

স্টাইল হোক, কিংবা পাকা চুল লুকানোর কাজ- চুলের রং বেশ জনপ্রিয়তা ধরে রেখেছে। এটা একমাত্র ট্রেন্ড যা ধীরে ধীরে আরো বেশি জনপ্রিয় হচ্ছে এবং রংয়েও আসছে বৈচিত্র্যতা। আগে কেবল বাদামি বা পার্পল রংয়ের আধিক্য থাকলেও এখন নিল, স্বর্ণালী বা অন্যান্য রংও করছে ফ্যাশনসচেতনরা। কিন্তু চুলের রংয়ের সঙ্গে স্বাস্থ্যগত বিষয় তো জড়িয়ে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের রং কীভাবে আপনার স্বাস্থ্যের জন্যে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

প্রকৃতিগতভাবেই ক্যান্সার সৃষ্টিকারী 
আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণায় বলা হয়, বেশ কিছু গবেষণায় চুলের রং আর ক্যান্সারের মধ্যে যোগসূত্র দেখা গেছে। এর কারণ হলো, চুলের রংয়ে এমন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় যা কিনা চুল হয়ে ত্বকের মধ্যে প্রবেশ করে। আর এসব উপাদান ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম।

অ্যালার্জি 
সাধারণত চুলের রংয়ে থাকে প্যারাফেনাইলেনডায়ামাইন। এটি ত্বকের সাধারণ অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান। এই অ্যালার্জি পিগমেন্টেশন, র‍্যাম আর চুলকানির মাধ্যমে দেখা দিতে পারে।

শ্বাস-প্রশ্বাস 
চুলের রংয়ে থাকে পালসালফেট। এতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। এতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অনেকেরই শ্বাসযন্ত্রে সমস্যা সৃষ্টি করে।

চোখ 
প্যাকেটেই বলা থাকে, চোখ থেকে দূরে রাখতে হবে। আর চোখে লাগলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চোখে পড়লে জ্বলুনি শুরু হতে পারে। চোখ লাল হয়ে যাবে এবং চোখে নানা সমস্যা দেখা দিতে পারে।

ত্বক বিবর্ণ হয়ে যাওয়া 
এটা নিয়ে এখনো গবেষণা চলছে। অনেক গবেষণাতেই বলা হয়েছে, চুলের রংয়ে ত্বক বিবর্ণ হয়ে যায়। যদি রং ত্বকে লাগে তবে এমনটা হয়। তাই রং করার জন্যে হাতে অবশ্যই গ্লাভস পরে নিতে হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com