রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার
জলপাই তেলে ফিরবে ত্বকের উজ্জ্বলতা

জলপাই তেলে ফিরবে ত্বকের উজ্জ্বলতা

নিজস্ব প্রতিবেদন: শীত পুরোপুরি জেঁকে বসার আগেই ত্বকের শুষ্কতা বেশ টের পাওয়া যাচ্ছে। শীতকালীন সৌন্দর্যচর্চায় অনেকেই শুষ্কতাকে দূরে রাখতে অলিভ অয়েল বা জলপাই তেলের উপর নির্ভর করেন। প্রচলিত আছে- ইজিপ্টের রানি ক্লিওপেট্রাও নাকি সৌন্দর্যচর্চায় জলপাইয়ের তেল ব্যবহার করতেন নিয়মিত। এই তেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস। যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও এই তেল ব্যবহার করতে পারেন। এরমধ্যে আছে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের টানটানভাব ধরে রাখতে সাহায্য করে।

ত্বক থাকে মসৃণ। আসছে শীতে জলপাইয়ের তেল রাখতে পারেন সৌন্দর্যচর্চার নিয়মিত উপকরণ হিসেবে। ত্বকের উজ্জলতা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক আর্দ্রতাও ধরে রাখতে সক্ষম এ তেল। এছাড়াও আরো অনেক উপকার পাওয়া যাবে নিয়মিত এ তেল ব্যবহার করলে, জেনে নিন সেসব- এছাড়া ত্বকের ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস পরিষ্কার করতেও ভূমিকা রাখে। • জলপাই তেলে আছে ভিটামিন ই-এর মতো উপকারী উপাদান। যা ত্বকের জন্যে খুবই ভালো। এ তেলে পলিফেনলের মতো উপাদানও আছে যা ত্বকের জন্য উপকারী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com