শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নওগাঁর পুলিশ সুপার পেলেন”প্রেসিডেন্ট পুলিশ মেডেল”পিপিএম

নওগাঁর পুলিশ সুপার পেলেন”প্রেসিডেন্ট পুলিশ মেডেল”পিপিএম

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উযোগ্য ভূমিকা রাখা, পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)” পদকে ভূষিত করা হয়েছেন।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ পুলিশ সুপারকে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন। এ পুরস্কার প্রাপ্তিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজি, রাজশাহীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এ ছাড়াও তিনি পদক প্রাপ্তির জন্য জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেছেন। তিনি তার সকল সহকর্মীসহ সম্মানিত নওগাঁ জেলাবাসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক গত ২৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখে নওগাঁ জেলা পুলিশে দায়িত্বভার গ্রহণ করেন। অত্যন্ত মেধাবী, দক্ষ ও বুদ্ধিদীপ্ত এ কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলায় দায়িত্ব গ্রহণের পর হতেই জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে আধুনিকায়ন ও অপরাধ দমনে সাফল্য অর্জন, একই সাথে জনগণের আস্থা ও ভালোবাসা প্রতিটি ক্ষণেই বৃদ্ধি পায় সেলক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com