সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
বৈদ্যুতিক লাইনে ত্রুটি, দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

বৈদ্যুতিক লাইনে ত্রুটি, দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকার কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে সকাল সাতটা ১৫ মিনিটের দিকে সমস্যা দেখা দেয়। পরে ৮ টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জুবায়ের নামে এক যাত্রী বলেন, আমি যখন সকাল ৭টা ২৪ মিনিট স্টেশনে আসি তখন মেট্রোরেল বন্ধ ছিল। এর কিছুক্ষণ আগের থেকেই বন্ধ ছিল বলে শুনেছি।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানান,  বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিছু সময় আগে মেট্রোরেল চালু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com