শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কোটচাঁদপরে বৃদ্ধের আয়ের উৎস মুদি দোকান পুড়ে ছাই

কোটচাঁদপরে বৃদ্ধের আয়ের উৎস মুদি দোকান পুড়ে ছাই

ঝিনাইদহ থেকে জাহাঙ্গীর আলম: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে, বয়োবৃদ্ধ আঃ রবের মুদি দোকান পুড়ে ছাই। সোমবার (২৭শে মে ) রাত ৮ টার সময় বয়োবৃদ্ধ আঃ রব এশার নামাজের সময় হলে নিজের মুদি দোকান বন্ধ করে দেয়। নামাজ পড়ে এসে দেখতে পান দোকানের সম্পূর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আঃ রব জানান ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় দোকানে মোমবাতি জ্বালিয়ে আলোর ব্যবস্হা করি। এশার নামাজের সময় হয়তো মোমবাতি নেভানো হয়নি মনে হচ্ছে। সেই মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আমার বাড়ির সাথে রাস্তার পাশে মুদি দোকান করি কাঠ দিয়ে। কাঠের দোকান হওয়ার কারণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যে মালামাল ছিল তার আনুমানিক ৩৮ হাজার টাকার পরিমান হবে। নগদ টাকা একজন ১৫ হাজার দিয়ে যায় সেই টাকা রেখে নামাজে যায় সেটাও পুড়ে ছাই। কিভাবে এখন এই বৃদ্ধ বয়সে চলবো বলতে গেলে দুচোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে যায়।

বয়োবৃদ্ধ হতদরিদ্র পরিবারের কর্মসংস্থানের শেষ সম্বল মুদির দোকানটি পুড়ে ছাই হওয়ায় পার্শ্ববর্তী ইকবাল হোসেন, জহির,সাইদুল জানান এই দোকান দিয়ে বৃদ্ধ আঃ রব যা আয় করতেন সেটা দিয়ে সংসার চলতো। এখন সব মালামাল তো পুড়ে ছাই হয়ে গেছে কিভাবে দুমুঠো ভাত তুলে দেবে তার পরিবারের মুখে। সেই শোক যেন নিশ্চুপ করে দিয়েছে এলাকায় বসবাসরত সাধারণ মানুষের। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করতে দোকানের কিছু মালামাল ক্রয় করে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাহলে কিছু দিন হয়তো পেট ভরে একটু ডাল ভাত খেতে পারতেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com