মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
হাসানুল হক ইনু আবার রিমান্ডে

হাসানুল হক ইনু আবার রিমান্ডে

মোঃ সুরুজ: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত । আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান এর আগে ইনুকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেলে দু’পক্ষের শুনানির পর আদালত হাসানুল হক ইনুর ৫ দিনের রিমান্ডের মঞ্জুর করেন।

ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুরের বছিলা রোডে রাত সাড়ে ৮টার দিকে বেড়িবাঁধ এলাকায় পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয় ট্রাকচালক সুজন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান। হাসানুল হক ইনুর নাম সুজন হত্যা মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছে।

আজ বেলা সাড়ে তিনটার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাসানুল হক ইনুকে ঢাকার সিএমএম আদালতের তোলা হয়।

গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয় পরে তাঁকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com