মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ার ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করার অভিযোগ তাদের বিরুদ্ধে।

ও এস এম জিলানীর ভাতিজা গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার শেখ বাদী হয়ে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ মামলা করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে আসছিলেন। তাদের আপ্যায়নের জন্য রান্না করা হয়েছিল খাবার। এ খাবারের আয়োজনে খরচ হয়েছিল দেড় লাখ টাকা।

ওই দিন রাত ৮টায় মামলার এক নম্বর আসামি মো. নাজমুল শেখের নেতৃত্বে অন্য আসামিরা ইটপাটকেল ও লাঠি নিয়ে বাড়িতে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং খাবার নষ্ট করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com