রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাজশাহী ৪ আসনের সাবেক এমপি কালাম গ্রেফতার

রাজশাহী ৪ আসনের সাবেক এমপি কালাম গ্রেফতার

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ ও র‌্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। যে থানায় মামলা সে থানায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে হস্তান্তর করা হবে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com