শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩৩) এক বাংলাদেশি নিহত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। সে বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করত বলে জানায় স্থানীয়রা।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানায়, সোমবার রাত ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি এম্বুলেন্সে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়।

যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে নিহতের লাশ আনার বিষয়ে যোগাযোগ করলে অপেক্ষা করতে বলেন। রাত ১টা পর্যন্ত পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়নি বলে জানায় তার বড় ভাই।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি, পরে বিএসএফের গুলিতে নিহত হয়ে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে, এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com