সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
বরগুনা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসক

বরগুনা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসক

বরগুনা থেকে এম এস সজীবঃ

বরগুনায় নিত্যপণ্য ও দ্রব্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ মানুষের তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজার মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৩ অক্টোবর) ১২টায় বরগুনা পৌর শহর বাজারে জেলা টাস্কফোর্স এর নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে স্থানীয় হাট বাজার, বৃহৎ আড়ৎ,গোডাউন,কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের বাণিজ্য কেন্দ্রসহ অন্যান্য স্থানসমূহ পরিদর্শন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে মনিটরিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয় বিক্রয় এবং সরকারের নির্ধারিত দ্রব্যমূল্য ও সকল ধরনের পণ্যের মূল্য সহনশীন পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। শেষে তিনি সাংবাদিকদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com