রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
হরিপুরে বিস্তৃণ মাঠজুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন

হরিপুরে বিস্তৃণ মাঠজুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তর জনপদের খাদ্য ভাণ্ডার খ্যাত ঠাকুরগাঁও জেলা। মাঠ জুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। চলতি মৌসুমে বিস্তীর্ণ মাঠ জুড়ে আমন ধানের সোনালী শীষ হাজারো কৃষক পরিবারের চোখে মুখে স্বপ্ন বুনছে।ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মাঠ গুলো পরিদর্শন করে দেখা যায় আর মাত্র কয়েকদিন পরে ধান কাটা শুরু হবে, হরিপুর উপজেলার কৃষক আবুল হোসেন (৫০)জানান আমি প্রায় ১৫বিঘা আমন ধান লাগিয়েছি আবহাওয়া অনুকূল ভালো থাকায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে । ধান কাটার পর আলু, সরিষা, ভূট্রার আবাদ করব।
বর্তমানে শেষ মহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগামী সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু হবে। নতুন ধান উঠবে কৃষকের গোলায়। ধান ঘরে তোলার স্বপ্নে চাষীরা বিভোর। কৃষাণ-কৃষাণীরা গোলা, খলা, আঙ্গিনা পরিষ্কার করায় ব্যস্ত।
সরকারের কৃষি বান্ধব কর্মসূচি, কৃষি অফিসের ব্যাপক তৎপরতা, কৃষকের অক্লান্ত পরিশ্রম, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ, সহনশীল দাম, সহজলভ্যতা ও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহ এবং আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।জেলায় এবার রোপা আমনের আবাদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এরমধ্যে আগাম জাতের আছে ১৫ হাজার হেক্টর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com