শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মির্জাগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

মির্জাগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

মোঃমিঠু হাওলাদার মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীতে যৌথবা‌হিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএন‌পি নেতা মো. জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে স্থানীয় সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীর (৪৮) নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া জাহাঙ্গীর আলম ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে আটক করে। তাকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিএনপি নেতা আটকের বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযানে নেমেছে তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, আটক হওয়া জাহাঙ্গীর ফরাজীর বর্তমানে থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com