শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জামায়াতের মহিলা সদস্যদের আন্তর্জাতিক নারী দিবস পালনের সভায় বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

জামায়াতের মহিলা সদস্যদের আন্তর্জাতিক নারী দিবস পালনের সভায় বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস পালনের সভায় জামায়াতের মহিলা সদস্যদের উপর হামলার অভিযোগে মহেশপুরে সংবাদ সম্মেলনে করা হয়েছে।
গতকাল ৯মার্চ দুপুর ২.৩০মিনিটে জামায়াতের নির্যাতিত মহিলা সদস্যরা মহেশপুর ডাকবাংলোয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মহেশপুর উপজেলা শাখার আমির মোঃ ফারুক হোসেন। তিনি বলেন মহেশপুর উপজেলার জামায়াতে ইসলামী’র মহিলা সদসদ্যরা বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লা পাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়ীতে সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস পালনের সভা করছিল।
এ সময় ঝুমুর নামক এক ব্যাক্তির নেতৃত্বে কয়েকজন আলোচনা সভায় হামলা করে এবং ভৈরবা পশ্চিমপাড়ার সালেহা বেগম(৩৫ কে সভার স্থান হতে টেনে রাস্তায় এনে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়। অন্যান্যদের মধ্যে আল আমিন,সোহেল ও সাহেব আলী সহ বেশ কয়েকজন মহিলা কর্মীদের মারধর করে বলে অভিযোগ করা হয়। আক্রমনকারীরা সকলেই বিএনপি’র কর্মী বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। এ সময় কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আব্দুল হাই, মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ,অফিস সেক্রেটারী লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এ ব্যপারে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com