মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মির্জাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মির্জাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ রুবেল মিয়া, জেলা প্রতিনিধি টাঙ্গাইল:

টাঙ্গাইল মির্জাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর ইসলাম ,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বেলায়েত হোসেন উপজেলা সমাজ সেবা কর্মকতা মোবারক হোসেন,বাংলাদেশ পল্লী বিদ্যু সমিতি মির্জাপুর জোনাল অফিসের ডি জি এম মোঃ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস,গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ানরম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর শাখার সহ- সভাপতি সাংবাদিক লুৎফর রহমান অরেঞ্জ প্রমুখ।

 

সভার আগে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অগ্নিকাণ্ড, দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার করণীয় নিয়ে একটি মহড়া প্রদর্শন করে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল— জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে কার্যকর প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com