মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নীলফামারীতে তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

নীলফামারীতে তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নে তরনীবাড়ী গ্রামের দক্ষিণ কুঠিপাড়া এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরের জিনিসপত্র টাকা গহনা ও বাড়ির আইপিএস ব্যাটারীসহ চুরি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরির খবর পেয়ে বাসায় আসেন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভোরে মসজিদের মসল্লিরা নামাজ শেষে বাসার সামনে দিয়া যাওয়ার সময় দেখতে পায়। বাড়ির ওয়াল গেট খোলা তখন সন্দেহ হওয়ায় ভিতরে প্রবেশ করে ঘরের গেটেও খোলা দেখতে পায় মুসল্লিরা। ঘরের আসবাব পত্র আলমারী ট্রাক সুকেস সবেই খুলে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় চোরেরা।

পরে প্রতিবেশিরা আমাকে ফোন করে জানালে, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দেখিতে পাই আমার ঘরের সব জিনিসপত্র টাকা গহনা ও বাড়ির আইপিএস এবং ব্যাটারী সহ আনুমানিক তিন লক্ষ টাকা মুল্যের মালামাল চুরি হয়ে যায়।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানায়, আমি একটি বেসরকারি ব্যাংকের চাকরি করি। ছেলে মেয়েদের পড়াশোনা জন্য পরিবারকে নিয়ে শহরে ভাড়া বাসা থাকি। প্রতি সপ্তাহে গ্রামে বাড়ীতে আসি। চুরির সংবাদ পেয়ে বাসায় এসে দেখি, ঘরের ভেতরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো। কিন্তু চোরেরা আলমারির তালা ভেঙে টাকা, গহনা ও বাড়ির আইপিএস এবং ব্যাটারী মালামাল চুরি হয়ে যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, বিগত দিনের চুরির বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। চুরির বিষয়টি আমি অবগত। ওখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com