বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে আশাবাদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভিপি উজ্জ্বল বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ
টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে ম্যানসিটি

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে ম্যানসিটি

ভিশন বাংলা ডেস্ক: প্রথম লেগে পিছিয়ে থেকে আজ ফিরতি লেগে টিকে থাকার লড়াইয়ে শক্তিশালী লিভারপুলের মখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

 আজ মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি। গত বুধবার অ্যানফিল্ডে ৩-০ গোলে হেরেছিল সিটি।

চলতি মৌসুমে উড়তে থাকলেও শেষ দুই ম্যাচের ফলাফলে কিছুটা ব্যাকফুটে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতায় নিজেদের শেষ ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে তারা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের পর ম্যানচেস্টার ডার্বিতেও জয় পায়নি সিটিজেনরা। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে হারে গার্দিওলার দল। সবশেষ দুই ম্যাচে ৬ গোল হজমের পর আজও আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ম্যানসিটির।

অন্যদিকে সব প্রতিযোগিতায় শেষ ৫ ম্যাচের ৩টি জয় ও এক ড্রয়ে আজ সিটি বধের স্বপ্ন দেখছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে অলরেডসরা। ইংলিশ লিগের এই দু’টি দল নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে ১৭৮ বার। এর মধ্যে লিভারপুলের ৮৭টি জয়ের সঙ্গে সিটি জিতেছে মাত্র ৪৫ বার। তবে চলতি মৌসুমে সিটির আগুনে ফর্মে আজ গার্দিওলার দলটির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com