বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
শ্রীনগরে সার্চওয়ারেন্টে সেলিনা আক্তারের মালামাল জব্দ

শ্রীনগরে সার্চওয়ারেন্টে সেলিনা আক্তারের মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে আদালতের সার্চওয়ারেন্টের ভিত্তিতে সেলিনা আক্তারের মালামাল জব্দ করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার মথুরাপাড়া কবরস্থান সংলগ্ন স্বপন মেম্বারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই হাবিব তিনজন কনস্টেবলসহ আদালতের নির্দেশে অভিযানে যান। এ সময় অভিযুক্ত সেলিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং মালামালগুলো পুলিশের কাছে বুঝিয়ে দেন। ঘটনাস্থলে এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে জব্দ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

সেলিনা আক্তার, পিতা নুরুল হক বেপারী ও মাতা রহিমা বেগমের মেয়ে। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব দেউলভোগ গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি শ্রীনগরের হাসাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বসবাস করছেন।

পুলিশের জব্দ তালিকায় রয়েছে—
একটি সেগুন কাঠের খাট, একটি সেগুন কাঠের ওয়াল শোকেস, দুটি মোটা জাজিম তোশক, জামাকাপড় ভর্তি দুটি বড় ব্যাগ, দুটি বিদেশি কম্বল, ৪–৫টি সিথান বালিশ, একটি কোল বালিশ।

অভিযানকালে স্থানীয় বাসিন্দারা জানান, মালামাল জব্দের প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করতে এলাকাবাসী ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা মালামাল থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com