শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি

দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২০ অক্টোবর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও শিক্ষিত বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতে বিএসইসি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সম্প্রতি জাতীয় তথ্য বাতায়নে বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের লিংক সংযুক্ত করা হয়েছে।

বিনিয়োগ সচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারণে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা গত ৮ অক্টোবর (স্মারক নং: ০৪.০০.০০০০.০০০.৫১২.১৮.০০২০.২২.৩৫১) জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

পত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং সব জেলা তথ্য অফিসারদেরও অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় মাঠ প্রশাসনের সহযোগিতায় যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
১. জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের লিংক সংযুক্ত করা (ওয়েবসাইট: www.finlitbd.com ও
ইউটিউব: https://www.youtube.com/@financialliteracyprogramba6178);
২. জেলা/উপজেলায় বিএসইসি কর্তৃক আয়োজিত সেমিনার ও কর্মশালায় সহায়তা ও সমন্বয় সাধন;
৩. মাসিক জেলা সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্তকরণ;
৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় প্রচার ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ;
৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) কে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদানের দায়িত্ব প্রদান।

বিএসইসি মনে করে, এই উদ্যোগ মাঠপর্যায়ে বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা কার্যক্রমকে আরও বেগবান করবে। সংস্থাটি আশা করছে, জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে জনগণের মধ্যে বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে, যা দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com