মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে আশাবাদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভিপি উজ্জ্বল বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ভিশন বাংলা ডেস্কমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সকল বাঙালিকে বলেছেন ‘শুভ নববর্ষ’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি।’

জন সুলিভান আরও বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’

বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়েছে, ধর্ম-বর্ণনির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভাযাত্রা, মেলা ও নাচগানে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্যও ধন্যবাদ জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com