ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
ভিশন বাংলা ডেস্কমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সকল বাঙালিকে বলেছেন ‘শুভ নববর্ষ’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি।’ জন সুলিভান আরও বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’ বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়েছে, ধর্ম-বর্ণনির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভাযাত্রা, মেলা ও নাচগানে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেন। বিবৃতিতে নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্যও ধন্যবাদ জানান তিনি।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০১৮

featured Image
ভিশন বাংলা ডেস্কমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সকল বাঙালিকে বলেছেন ‘শুভ নববর্ষ’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি।’ জন সুলিভান আরও বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’ বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়েছে, ধর্ম-বর্ণনির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভাযাত্রা, মেলা ও নাচগানে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেন। বিবৃতিতে নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্যও ধন্যবাদ জানান তিনি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত