মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
বিজয়ী প্রতিদ্বন্দ্বী নাছির চৌধুরীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

বিজয়ী প্রতিদ্বন্দ্বী নাছির চৌধুরীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৪১টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। নির্বাচনে হেরে গিয়েও ফুল দিয়ে বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের প্রার্থী শিশির মনির।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নাছির উদ্দিন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা।

এর আগে নির্বাচনের রাতেই তিনি বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেন।

শিশির মনির তার নিজের ফেসবুকে লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা।

এই স্ট্যাটাসে তার সমর্থিত নেতাকর্মী সমর্থকসহ নানান শ্রেণীপেশার মানুষ তাকেও শুভেচ্ছা জানান।

শুক্রবার নাছির উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শিশির মনিরের শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ানোর ছবি ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১১১টি কেন্দ্রে সুনামগঞ্জ-২ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

এছাড়া সুনামগঞ্জের পাঁচটি আসনের সবকটিতেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-১:
ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট।

সুনামগঞ্জ-২:
নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

সুনামগঞ্জ-৩:
বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।

সুনামগঞ্জ-৪:
বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট।

সুনামগঞ্জ-৫:
ধানের শীষ প্রতীকের কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com