শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এবার ‘গর্ভভাড়া’ দিবেন ঐশ্বরিয়া!

এবার ‘গর্ভভাড়া’ দিবেন ঐশ্বরিয়া!

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। নানা রূপে সিনে জগতের পর্দায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

এবার তাকে ‘গর্ভভাড়া’ দেয়া এক নারীর চরিত্রে দেখা যাবে। যেখানে সন্তান ধারণের জন্য ‘গর্ভভাড়া’ দিবেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেসমিন : স্টোরি অব অ্যা লিসড ওম্ব’ সিনেমায় এ চরিত্রে দেখা যাবে বচ্চন পরিবারের পুত্রবধূকে। সিনেমাটি কিআর্জ প্রোডাকশনের সঙ্গে মিলে প্রযোজনা করছেন শ্রী নারায়ণ সিং।

সিনেমাটির গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারীর। যেখানে একজন নারীর মা হওয়া, সন্তান ও মায়ের মধ্যে ভালোবাসার গল্প নিয়ে হবে জেসমিন সিনেমা।

এ প্রসঙ্গে শ্রী নারায়ণ সিং বলেন, ‘গুজরাটের একজন নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি, যিনি মা হতে চাইতেন না কিন্তু অন্য একজনের জন্য গর্ভভাড়া দেয়ার সিদ্ধান্ত নেন। এক সময় ওই সন্তানের সঙ্গে তার বন্ধন দৃঢ় হয় এবং নারীটি সন্তান ফিরে চান।’ ‘আমরা ঐশ্বরিয়াকে সিনেমাটিতে নিতে চাইছি, তবে এটি নির্ভর করছে তার শিডিউলের ওপর।’

জেসমিন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ এবং গরিমা। এটি নিয়ে তিন বছর গবেষণা করতে হয়েছে তাদের। খুব শিগগির নির্মাতারা এর শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com