সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নিয়ে প্রাণ কেড়ে নিল এক নারীর। মারামারির সময় ননদের ধাক্কায় নিহত হয়েছেন ভাবী মোমেনা বেগম (৬৮)। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ঝগড়া লেগে থাকত। রোববার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে মোমেনা বেগম প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com