সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চীনে বিভিন্ন শহরজুড়ে বাইসাইকেলের পাহাড়

চীনে বিভিন্ন শহরজুড়ে বাইসাইকেলের পাহাড়

চীনে বাইসাইকেল সবসময়ই খুব জনপ্রিয় একটি বাহন। তবে ইদানীং বাইসাইকেল শেয়ারিং অ্যাপ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বহু নতুন কম্পানি সেখানে এই ব্যবসায় যুক্ত হয়েছেন।

কিন্তু তার ফল হলো চীনের শহরগুলোর রাস্তায় এত বেশি বাইসাইকেল চলতে শুরু করলো যে তা নিয়ে কর্তৃপক্ষকে রীতিমতো বেগ পেতে হচ্ছিলো। শুধু বেইজিং শহরেই প্রায় ২৫ লাখের মতো নতুন বাইসাইকেল যুক্ত হলো। রাস্তার ধারে যত্রতত্র সেগুলো রেখে যাচ্ছিলেন ব্যবহারকারীরা।

চীনের বেশ কিছু শহর তাই প্রায় ১৫টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এখন বাইসাইকেলের জায়গা হয়েছে রাস্তার ধারে। পরিত্যক্ত বাইসাইকেলের রীতিমতো পাহাড় তৈরি হয়েছে অনেক জায়গায়। সবচেয়ে জনপ্রিয় অ্যাপ মোবাইলের ফ্লোরিয়ান বনেহ বলেন, আরো গোছালো পদ্ধতি বেরকরা জন্য কাজ করছেন তারা।

তিনি বলেন, ‘নতুন যেকোনো খাতে যেমন হয়, আমাদের এই উদ্যোগকে নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে। আমরা কাজ করতে করতে শিখছে। কিন্তু কাজ শিখে ওঠার আগেই কেবলই জনপ্রিয় হয়ে ওঠা এই ব্যবসা কি খুব দ্রুতই পড়তে শুরু করল।

ফ্লোরিয়ান বনেহ তা মনে করছেন না। তিনি বলেন, ‘শহরের কর্তৃপক্ষ অবশ্যই আমাদের সমর্থন করছেন। কারণ বাইসাইকেল যানজট দুর করে, এটি দূষণ রোধ করে এবং একই সাথে এটি স্বাস্থ্যে জন্যেও উপকারী। কিন্তু কিভাবে এই ব্যবসাটি একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে হবে সেটি করা আমাদের দায়িত্ব।’

যেমন তার একটা নমুনা হল রাস্তায় যত্রতত্র সাইকেল পার্ক করে গেলে ব্যবহারকারীদের অপরাধের জন্য শাস্তি আর নিয়মকানুন মেনে কাজ করলে তার জন্য পুরস্কার।

যেমন বিনামূল্যে রাইড অথবা মূল্যহ্রাস। কিন্তু যতদিন গোছালো পদ্ধতি তৈরি না হচ্ছে ততদিন রাস্তার ধারে জং ধরতে বসেছে হাজার হাজার বাইসাইকেল।

বিবিসি বাংলার প্রতিবেদন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com