শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর সমন্বয়ে লালমনিরহাটের সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে- লালমনিরহাট সদরের বিডিআর হাটে অবস্থিত মেসার্স হট ফুড ল্যান্ড বেকারী প্রতিষ্ঠানকে বিস্কুট পণ্যের লেবেলে নিট ওজন উল্লেখ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(২)/৪১ ধারায় ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়; এবং লালমনিরহাট সদর পৌর মার্কেট গোশালা রোডে অবস্থিত মেসার্স প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায়  ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ও লালমনিরহাট সদর বিডিআর রোড আইনজীবী সমিতি মার্কেটে অবস্থিত মেসার্স পদ্মকলি সুইটস প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত  নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৩হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।
রংপুর বিভাগীয় অফিস প্রধান উপ-পরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com