বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
‘কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ’

‘কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার কোনো নড়চড় হয় না। কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ। এর কাজ থেমে নেই।

আজ রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি ছাত্র সমাজকে বলব, তাদের ন্যায়সঙ্গত দাবির ব্যাপারে সরকার খুবই সহানুভূতিশীল। যৌক্তিক সমাধানের সব রকম প্রয়াস অব্যাহত রয়েছে। কাজেই আমি তাদের বলব একটু ধৈর্য্য ধরতে। অনতিবিলম্বে তারা সমাধান পেয়ে যাবেন। এই নিয়ে আন্দোলন পরীক্ষা, ক্লাস বর্জন করা সমীচীন নয়।

এ সময় ফেনীর যানজটে জনভোগান্তিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ফেনির রেলওয়ে ওভারপাসের কারণে যানজট হচ্ছে, এতে মানুষের কষ্ট হচ্ছে। বিকল্প কোনো পথ নেই। সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে। আমি এজন্য দুঃখিত। একটা লেন ১৫ মে খোলা হবে। এতে একটু স্বস্তি মিলবে।

কাদের বলেন, খুব ভালো লাগছে কিছু কাজ করে যাচ্ছি। কিছু কিছু কাজের সুফল পেতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু যখন কাজের সুফল পাবে তখন মানুষ স্মরণ করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com