শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পর্দায় আসছেন অর্পিতা

পর্দায় আসছেন অর্পিতা

বিনোদন ডেস্ক: পর্দায় আবার আসছেন অর্পিতা। প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে নয়, বরং বলিউডে অভিনেতা আদিল হুসেনের সঙ্গে জুটি বেঁধে আসছে তাঁর অভিনীত ছবি ‘অব্যক্ত’। ছবির পরিচালক অর্জুন দত্ত। যাঁর শর্ট ফিল্ম ‘সিক্সথ এলিমেন্ট ‘ মাতিয়ে দিয়েছে কান চলচ্চিত্র উৎসব। এবার পালা নতুন এই ছবির।

ছবিতে এক মা ও তাঁর ছেলেক কাহিনি বর্ণিত হয়েছে। যেখানে মায়ের ভূমিকায় রয়েছেন অর্পিতা। আর ছেলের ভূমিকায় দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। ছবিতে দুটি ভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে অর্পিতাকে। ২০ ও ৫০ এই দুটি ভিন্ন বয়সের চরিত্রে থাকছেন অর্পিতা। ছবির গল্পের বিষয় নিয়ে অর্জুন জানিয়েছেন, একটি ছেলের ছোট থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠার মধ্যে যে বিভিন্ন পর্ব থাকে, তাকেই তুলে ধরা হয়েছে ছবিতে।

এই সফরে একজন পুরুষের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে তৈরি হয়েছে ছবি। ছবিতে দেখানো হয়েছে এই ছেলেটির জীবনে তিনটি ভিন্ন চরিত্রের ভিন্ন প্রভাব রয়েছে। তাঁর মা স্বাতী ,বাবা আর বাবার এক বন্ধু । স্বাতীর চরিত্রে দেখা যাবে অর্পিতাকে। এরকম একটি চরিত্র পেয়ে খুশি অর্পিতা। একই ছবিতে কম বয়সী থেকে বয়স্ক নারীর ভূমিকায় অভিনয় করতে পারার চ্যালেঞ্জকে তিনি ভালোভাবেই নিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com