বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব
চলে গেলেন সংগীতশিল্পী শাম্মী আক্তার

চলে গেলেন সংগীতশিল্পী শাম্মী আক্তার

বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই। আজ মঙ্গলবার বিকেলে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম বলেন, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। শাম্মী আক্তার বাসায়ই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এখন তার মরদেহ নিয়ে বাসায় ফিরে এসেছি।’

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’-এ রকম আরও অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তার আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন।

১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। তার প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ (১৯৮০) ছবিতে। অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার’। এমনকি ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও একই ছবির গান।

উল্লেখ, দীর্ঘ সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন গুণী এই সংগীতশিল্পী। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার আবেদন করেছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com