রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
আইফোনের নতুন ওয়্যারলেস চার্জার

আইফোনের নতুন ওয়্যারলেস চার্জার

এলএক্সওআরওয়াই নামের এক কোম্পানি একসঙ্গে দুটি অ্যাপল ডিভাইস চার্জ করার জন্য কিউ চার্জিং প্যাড বানিয়েছে। যার নাম দেওয়া হয়েছে এলএক্সওআরওয়াই ডুয়েল ওয়্যারলেস চার্জিং প্যাড।

প্রতিটি ওয়্যারলেস চার্জারই মাইক্রোইউএসবি, ইউএসবি সি পোর্ট অথবা নিজস্ব পোর্ট দিয়ে ওয়াল থেকে চার্জিং প্যাডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কিন্তু এলএক্সওআরওয়াইয়ের নতুন চার্জিং প্যাডটি আইফোন ৮ ও আইফোন ১০ এর নিজস্ব কানেক্টর দিয়েই ফোন চার্জ করতে পারবে। তাই চার্জে দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনো তার বদল করতে হবে না।

এই চার্জিং প্যাডের একটি বিশেষ সুবিধা হলো এতে একসঙ্গে দুটি কিউআই সম্বলিত ডিভাইস চার্জ করা যায়। পাশাপাশি এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও লাইটেনিং ক্যাবলও আছে। এতে আরও রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সেন্সর, যা ফোনকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

তবে এলএক্সওআরওয়াই প্যাডেরও কিছু দুর্বল দিক রয়েছে। যেমন এতে ফোন চার্জ করতে চাইলে কুইক চার্জিং অপশনটি সিলেক্ট করা যাবে না। এটি শুধু ৫ ওয়াট পর্যন্তই বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

এই চার্জিং প্যাডটির দাম ধরা হয়েছে ২৮ দশমিক ৬০ ডলার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com