শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুলাই, ২০১৮

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারাইনপুর নামক স্থানে দ্রুতগামী একটি গাড়ী চাপায় অজ্ঞাতনামা পুরুষ (৩০) নিহত হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা পুরুষকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com