শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
অস্বাভাবিক যৌন আসক্তি একধরনের মানসিক অসুস্থতা

অস্বাভাবিক যৌন আসক্তি একধরনের মানসিক অসুস্থতা

লাইফস্টাইল ডেস্ক: অস্বাভাবিক যৌন আসক্তি একধরনের মানসিক অসুস্থতা! আর এই প্রথমবার যৌন আসক্তিকে মানসিক অসুস্থতা বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুধু যৌন আসক্তি নয়, বিভিন্ন গেমে আসক্তি থাকাকেও মানসিক অসুস্থতা বলে মেনে নিয়েছে হু। কয়েক সপ্তাহ আগে একটি অসুখের একটি তালিকা প্রকাশ করে হু। সেই তালিকায় গেম ও যৌন আসক্তিকে মানসিক অসুস্থতার স্বীকৃতি দেয় হু।
লন্ডনের এক বিশিষ্ট মনোবিজ্ঞানীর মতে, সে দেশের জনসংখ্যার ২-৪ শতাংশ মানুষ যৌনতায় আসক্ত। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তার মতে, এই স্বভাবটা অনেক মানুষ লুকিয়ে রাখে। কারণ তারা যৌনতা নিয়ে কথা বলতে লজ্জিত বোধ করেন। তাই তাদের মনের ভাব প্রকাশ পায় না।
হু-এর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মনোবিদদের একটা বড় অংশ। তাদের মতে, এবার তাদের বোধদয় হবে যে যৌনতার বিষয়ে তারা মানসিকভাবে অসুস্থ। তাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। সঠিক সময়ে কাউন্সেলিং শুরু করালে তারা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
কীভাবে বুঝা যাবে যৌন আসক্তিতে ভুগছেন কীনা?
উত্তরে ড. বুথ নামে এক মনোবিদ জানিয়েছেন, তাদের জীবনের ‘সেন্ট্রাল ফোকাস’ হচ্ছে সেক্স। তার জেরে অন্যান্য সব কিছুকে অবজ্ঞা করা শুরু করে। যা থেকে পরবর্তীকালে মানসিক হতাশা আসতে পারে। অস্বাভাবিক যৌনতার কারণে অনেক স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল তৈরি হয়। তাই তারা এবার বুঝবেন এটা একটা মনোরোগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com