সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

স্মার্টফোন বাঁচালো তরুণীকে

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে থেকে উনিশ বছরের এক তরুণীকে অপহরণ করা হয়। কিন্তু ঐ তরুণী নিজের স্মার্টফোনের কারণে উদ্ধার হতে সক্ষম হন।

গত ১২ জানুয়ারী (শুক্রবার) পাঁচজন ব্যক্তি শহরের নাইটক্লাবের সামনে থেকে অপহরণ করে তাকে।

তরুণী জানান, রাজধানী ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচজন ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। তারপর তিনদিন ধরে তাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবন্দী করে আটকে রাখা হয়।

অপহৃত তরুণী নিজের স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে লোকেশন শনাক্ত করে ফেলেন। তিনি দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাকে আটকে রাখা হয়েছে।

পরে ওই তরুণী সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন। পুলিশ এরপর সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। ফ্ল্যাটটি থেকে দুজন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তারও করে পুলিশ।

আটক হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বেলজিয়ামের পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনেছে। অভিযুক্ত বাকি তিনজন অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে। আটক ব্যক্তিরা অবশ্য তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল এবং সে স্বেচ্ছাতেই তাদের সঙ্গে ওই ফ্ল্যাটে এসেছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com