শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সাতক্ষীরার তালায় সরকারীকরণের দাবিতে স্মারকলিপি

সাতক্ষীরার তালায় সরকারীকরণের দাবিতে স্মারকলিপি

রিয়াদ হোসেন,সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারিকরণের দাবিতে সরকারিকরণ লিয়াজো কমিটির পক্ষ থেকে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি স্কুলের একজন শিক্ষক/কর্মচারী দেশের অপরাপর সরকারি কর্মকর্তা/কর্মচারী অনুরূপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বেসরকারি শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের ১০০%, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতন স্কেলে ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা। বৈশাখী ভাতা দেওয়া হয় না।
সরকারি-বেসরকারি সকল পর্যায়ে চাকরিজীবীদের কমবেশি বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহণ পর্যন্ত ওই একই পদে একই প্রারম্ভিক বেতন স্কেলে কর্মরত থাকতে হয়। পদোন্নতির কোন সুযোগ নেই এই সকল দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com