ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সাতক্ষীরার তালায় সরকারীকরণের দাবিতে স্মারকলিপি

রিয়াদ হোসেন,সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারিকরণের দাবিতে সরকারিকরণ লিয়াজো কমিটির পক্ষ থেকে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি স্কুলের একজন শিক্ষক/কর্মচারী দেশের অপরাপর সরকারি কর্মকর্তা/কর্মচারী অনুরূপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বেসরকারি শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের ১০০%, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতন স্কেলে ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা। বৈশাখী ভাতা দেওয়া হয় না। সরকারি-বেসরকারি সকল পর্যায়ে চাকরিজীবীদের কমবেশি বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহণ পর্যন্ত ওই একই পদে একই প্রারম্ভিক বেতন স্কেলে কর্মরত থাকতে হয়। পদোন্নতির কোন সুযোগ নেই এই সকল দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার তালায় সরকারীকরণের দাবিতে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০১৮

featured Image
রিয়াদ হোসেন,সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারিকরণের দাবিতে সরকারিকরণ লিয়াজো কমিটির পক্ষ থেকে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি স্কুলের একজন শিক্ষক/কর্মচারী দেশের অপরাপর সরকারি কর্মকর্তা/কর্মচারী অনুরূপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বেসরকারি শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের ১০০%, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতন স্কেলে ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা। বৈশাখী ভাতা দেওয়া হয় না। সরকারি-বেসরকারি সকল পর্যায়ে চাকরিজীবীদের কমবেশি বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহণ পর্যন্ত ওই একই পদে একই প্রারম্ভিক বেতন স্কেলে কর্মরত থাকতে হয়। পদোন্নতির কোন সুযোগ নেই এই সকল দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত