মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
শাহবাগ মোড়ে জনসভা-মাইকিং-মিছিল বন্ধে আইনি নোটিশ

শাহবাগ মোড়ে জনসভা-মাইকিং-মিছিল বন্ধে আইনি নোটিশ

ভিশন বাংলাঃ শাহবাগ মোড়সহ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল, মিটিং এবং রাস্তায় ব্যারিকেড না করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ৫ জনকে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাড়াও নোটিশপ্রাপ্তরা হলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রপলিটনের পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

আজ সোমবার (১৫ অক্টোবর) ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠিয়েছেন।নোটিশে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও শাহবাগ মোড়ে জনসভার কারণে শব্দ দূষণ এবং মাইকিংয়ের  কারণে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এ ছাড়া এ এলাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়সহ অসংখ্য হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।নোটিশ জারির ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ মোড় জনসাধারণের ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ কাজ করা না হলে হাইকোর্টে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com