শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য

আজ মহা নবমী

স্টাফ রিপোর্টার: অষ্টমী পেরিয়ে আজ নবমী। উ‍ৎসব মুখর পুরো দেশ। তাই তো সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার ভিড়। ঢাকের তালে ধুনুচি নাচ। শারদোৎসবে নানা-ধর্ম ও বর্ণের মানুষ। বৃহস্পতিবার দুর্গাপূজার মহানবমী। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত বিজয় কৃষ্ণ গোস্বামী জানান, নবমীতে সকাল ৭টা ৩৩ মিনিটে মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। সকাল থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়। সেইসঙ্গে সন্ধ্যায় ভোগ আরতি।
এদিকে সবার চোখে এখন উত্‍সবের রেশ ৷ আজই তো আনন্দের শেষ দিন ৷ কারণ শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমী। দিনের প্রথম ভাগে মা’কে বিদায় জানাতে হবে, এমন বাস্তবতাকে সামনে রেখে ভক্তি আর শ্রদ্ধায় আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলছে মহা নবমী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com